লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ উৎসবমুখর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট
সম্প্রীতি ও বৈষম্যহীন আলোকিত লালমনিরহাট গড়ার অঙ্গীকার মাননীয় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দউৎসবমুখর লালমনিরহাটে সনাতনী ধর্মীয় এবং ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ( ১০)টায় শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির স্কুল মাঠে এ উপলক্ষে এক বিশাল ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়।
এ অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ থেকে সত্য, ন্যায়, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা পাওয়া যায়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এসব মূল্যবোধ ধারণ করা
মন্ত্রী বলেন, সম্প্রীতি ও বৈষম্যহীন আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যেতে হবে এবং করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই একটি সুন্দর সমাজের ও সুন্দর দেশ গড়ে তোলার ভিত্তি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক ও পুলিশ সুপার নিজে উপস্থিত ছিলেন না। তাদের পরিবর্তে লালমনিরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি এবং পুলিশ সুপারের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের প্রতিনিধিত্ব করেন। বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকদের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করলে সমাজে শান্তি ও সুশৃঙ্খলা সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল আনন্দ ও উৎসবের উৎসবমুখর আমেজ।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট ০১৭ ৬১ ৩১১ ৫৯৩








আপনার মতামত লিখুন