রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “
রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “
0:00 0:00

রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “

অন্যান্য
রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই প্রতিপাদকে সামনে রেখে
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী বিশাল সমাবেশ, পথসভা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার ঈদগাহ ময়দানে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকরেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার,

 

সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুর রহিম মজুমদার, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু, ভোলাকোট ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবু সালেহ, হুমায়ূন কবির প্রমূখ। বক্তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন “হয় মাদক ছাড়ো”না হয় এলাকা ছাড়ো”।

এ সময় উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধী সমাজের প্রতিনিধি বৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এর আগে মাদকবিরোধী একটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-০২-০৯-২৬ ইং।