পেঁয়াজ চাষদের কষ্টের কোন সীমাবদ্ধ নেই যেখানে উৎপাদন খরচ ২০০০ থেকে ২২০০ টাকা এখানে বিক্রি হচ্ছে ১০০হাজার থেকে ১২০০ টাকা
পেঁয়াজ চাষদের কষ্টের কোন সীমাবদ্ধ নেই যেখানে উৎপাদন খরচ ২০০০ থেকে ২২০০ টাকা এখানে বিক্রি হচ্ছে ১০০হাজার থেকে ১২০০ টাকা
0:00 0:00

পেঁয়াজ চাষদের কষ্টের কোন সীমাবদ্ধ নেই যেখানে উৎপাদন খরচ ২০০০ থেকে ২২০০ টাকা এখানে বিক্রি হচ্ছে ১০০হাজার থেকে ১২০০ টাকা

অন্যান্য
পেঁয়াজ চাষদের কষ্টের কোন সীমাবদ্ধ নেই যেখানে উৎপাদন খরচ ২০০০ থেকে ২২০০ টাকা এখানে বিক্রি হচ্ছে ১০০হাজার থেকে ১২০০ টাকা
২৯ আগস্ট ২০২৬, ৬:৪৬ পিএম

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

পিঁয়াজের রাজধানী বলা হয় ফরিদপুর কে কারণ এখানকার সকল চাষীরা পেঁয়াজ চাষ করে থাকেন।

বর্তমান ফরিদপুর জেলার পেঁয়াজ চাষীদের মাথায় হাত !  কারণ প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে সর্বনিম্ন ২০০০ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সকল চাষি ভাইয়েরা।

এসময় একজন কৃষক অভিযোগ করে বলেন, আমরা যখন সার কিনতে যাই তখন প্রতি বস্তা ডিএপি সার কিনতে হয় ১৫০০ থেকে ১৬০০ টাকা বস্তা এবং এক বস্তা এমওপি সার কিনতে লাগে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত এমনকি ইউরিয়া সার কিনতে হয় ১৫০০ থেকে ১৬০০ টাকা প্রতি বস্তা। আর যখন একজন কাজের লোক নেওয়া হয় তখন তার বেতন দেওয়া লাগে ৮০০ থেকে ১০০০ টাকা আবার যখন পেঁয়াজ উত্তোলন শুরু হয় তখন ঠিক এর থেকেও বেশি দামে লোক নিয়ে পেঁয়াজ আমাদের জমি থেকে তুলে আনতে হয়। এবার আসেন কীটনাশক যেখানে এক কেজি দস্তা সাড়ে তিনটা হয় ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা করে এবং ১ কেজি সালফার কিনতে হয় ১৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত.

 

যখন ওই জমিতে কীটনাশক স্প্রে করতে হয় সেটা কিনতে হলে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত এবং প্রতি একর জমি চাষ করাতে খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা এবং প্রতি এক পর্বতে যখন পানি দিতে হয় কানে খরচ হয় ৮থেকে ১০ হাজার টাকা। আর না হয় কিছুই বললাম না কিন্তু যখন আমরা বিক্রি করতে যাই তখন যে দামে বিক্রি করতে হয় ১০০০-১২০০ টাকা করে। আমরা সরজমিনে গিয়ে দেখি এবার পিঁয়াজে যে পরিমাণ ব্যয় হয়েছে সেখানে তার দাম অর্ধেকের চেয়েও কম তাহলে আমরা এখন যাব কোথায়, সবকিছুর দাম ওর জন্য কি হলে ও কৃষকরা যে ফসল ফলায় তার কোন মূল্য নেই এক কথায় সেটা মনে হয় বর্তমান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বসাধারণের।

আজ শনিবার বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাট সেভাবে পেঁয়াজ বিক্রয় হচ্ছে যদি এটা এভাবে চলমান থাকে তাহলে অনেক অনেক কৃষক আত্মহত্যা পর্যন্ত করতে পারে। মোঃ রেজাউল করিম জানান, পেঁয়াজ চাষ করে আমরা যে খতির মুখে পড়েছি এখন আমাদের জমি বিক্রয় করে এই রিং শোধ করতে হবে, আর তানা হলে আমাদের মৃত্যু ছাড়া কোন উপায় নাই।