১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া ‎ ‎বাউফলে এমপি ড. মাসুদের সংবর্ধনা, প্রশাসনের সম্মাননা ও আর্থিক পুরস্কার
১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া ‎ ‎বাউফলে এমপি ড. মাসুদের সংবর্ধনা, প্রশাসনের সম্মাননা ও আর্থিক পুরস্কার
0:00 0:00

১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া ‎ ‎বাউফলে এমপি ড. মাসুদের সংবর্ধনা, প্রশাসনের সম্মাননা ও আর্থিক পুরস্কার

অন্যান্য
১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া ‎ ‎বাউফলে এমপি ড. মাসুদের সংবর্ধনা, প্রশাসনের সম্মাননা ও আর্থিক পুরস্কার
২৯ আগস্ট ২০২৬, ৩:৫৩ পিএম

‎
‎বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
‎
‎পটুয়াখালী বাউফল আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা বাউফলের কৃতী সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎
‎পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়। একই অনুষ্ঠানে বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশ্বজয়ী এই কৃতী হাফেজকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
‎
‎শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

‎
‎প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার কিংবা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।”
‎
‎তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এমন সাফল্য প্রমাণ করে—সুযোগ, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় উৎসাহ পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম আরও উজ্জ্বল করতে সক্ষম।

‎
‎ড. মাসুদ আরও বলেন, “হাফেজ জাকারিয়ার এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও কোরআনের হাফেজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কোরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

‎
‎অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

‎
‎এ সময় বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সালেহ আহমেদ প্রশাসনের পক্ষ থেকে তার হাতে আর্থিক পুরস্কার তুলে দেন এবং তার আন্তর্জাতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান।

‎
‎এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক এ অর্জন শুধু বাউফল বা পটুয়াখালীর নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গৌরবের। বিশ্বের দরবারে পবিত্র কোরআনের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তারা তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করেন।

‎
‎বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার এই অর্জনে আনন্দিত ও গর্বিত বাউফলবাসী। তাদের প্রত্যাশা, কোরআনের আলো বুকে ধারণ করে তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন।
‎
‎
‎29 আগস্ট শনিবার
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
‎মোঃ রুবেল হোসেন
‎01749510580