ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
0:00 0:00

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

অন্যান্য
ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
২৯ আগস্ট ২০২৬, ৩:৫১ পিএম

মোঃ ইলিয়াছ খান (ফরিদপুর) জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামে বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম মোল্যা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বেলজানি গ্রামের মুক্তার মোল্যার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেচ পাম্পের (মোটর) ও চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুতায়িত হন বলে স্থানীয়দের ধারণা।

 

পরবর্তীতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান, এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।