বৈকার ছন্দে ছুটল নৌকা’ উৎসবে মাতলো আড়ালে বিল
বৈকার ছন্দে ছুটল নৌকা’ উৎসবে মাতলো আড়ালে বিল
0:00 0:00

বৈকার ছন্দে ছুটল নৌকা’ উৎসবে মাতলো আড়ালে বিল

খেলা
বৈকার ছন্দে ছুটল নৌকা’ উৎসবে মাতলো আড়ালে বিল
২৯ আগস্ট ২০২৬, ৮:৪৯ এএম

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি)ফরিদপুর:

বিলের পানিতে তখন ছুটে চলছে একের পর এক নৌকা। মাজেদের হাতে দ্রুত উঠানামা করছে বৈঠা।
কার নৌকা আগে পৌঁছাবে তা নিয়ে চলছে টানটান উত্তেজনা । আর দিলের দুই পার থেকে করতালি ও হর্ষধ্বনিতে উল্লাস করছেন হাজারদর্শন হাজারো দর্শক। দীর্ঘদিন পর এমন মনমুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে ফরিদপুরের সালথা উপজেলার আটঘরের খোয়াড় গ্রামের আষাড়ের বিলে।

আজ শুক্রবার (২৮শে আগস্ট) বিকালে স্থানীয় প্রবাসীদের আয়োজনে। ঐতিহ্যবাহী নৌকা বাইকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
নৌকাবাইচের পাশাপাশি বিলের পাড়ে বসেছে গ্রামীণ মেলা। ফলে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের আনাগোনা শুরু হয়। আয়োজকরা জানান, শুক্রবার বিকাল চারটার দিকে খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাড়ের বিলে প্রতিযোগিতা শুরু হয়।

 

নির্ধারিত সময়ে কয়েকটি নৌকা প্রতিযোগিতা অংশ নেন। নৌকাবাইচ উপলক্ষে বসালো গ্রামীণ মেলায় দোকানিরা সাজিয়ে বসেন বিভিন্ন ধরনের পণ্য ও খাবারের দোকান। ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা সামগ্রী। শিশুদের জন্য ও ছিল বিনোদনের ব্যবস্থা। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় আসা মানুষের দিলেও মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন, শরিফুল হাসান, লাভলু ও সাইফুল ইসলাম মারুফ বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার বহু পুরানো ঐতিহ্যের অংশ। এক সময় বর্ষাকালে বিভিন্ন এলাকায় নিয়মিত এমন আয়োজন হলেও বর্তমানে নানা কারণে তা কমে গেছে। এ ধরনের আয়োজন হলে একদিকে মানুষ আনন্দ পায়।

 

অন্যদিকে নতুন প্রজন্ম দেশের লোকজন সাংস্কৃতিক ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, খাল- বিলে আগের মত পর্যাপ্ত পানি না থাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন দিন দিন কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় এ আয়োজন প্রায় হারিয়ে গেছে। তবে খোয়াড় গ্রামের এ আয়োজন ব্যতিক্রম।
এতে বিপুলসংখ্যক লোক মানুষের উপস্থিতি প্রমাণ করে, গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ এখনও রয়েছে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, বইটার ছন্দ, মাঝিদের স্লোগান এবং দর্শকদের উল্লাসে আষাড়ের বিল যেন ফিরে পেয়েছিল তার পুরানো রূপ। এমন আয়োজন নিয়মিত হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হায়দুল বসার আজাদ, বিএনপি নেতা ডা. কামরুল মিয়াসহ স্থানীয় বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশেষ করে নৌকাবাইচ শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।