সালথা উপজেলা জুড়ে ২৮৫ টি সড়কে উন্নয়নের ছোঁয়া ‘ কমেছে দুর্ভোগ সাধারণ মানুষের
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে দীর্ঘদিনের চলাফেরার দুর্ভোগ কমিয়ে মানুষের জীবনযাত্রায় নতুন আশার সঞ্চয় করেছে ব্যাপক গ্রামীন সড়ক উন্নয়ন। মাত্র কয়েক মাসের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় ২৮৫ টি এইচপিপি ও সোলিং সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় বদলে যেতে শুরু করেছে যোগাযোগ ব্যবস্থা।
আর এ উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। ২০২৬ সালের ৩রা মার্চ সালথায় ইউএনও হিসাবে দায়িত্ব নেন দবির উদ্দিন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার যোগাযোগ ব্যবস্থা, প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ এবং উন্নয়ন বঞ্চিত সড়কগুলোর বিষয়ে গুরুত্ব দেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত স্বরূপ উন্নয়নের উদ্যোগ নেয়া হয়। সালথায় রয়েছে মোট আটটি ইউনিয়ন- রামকান্তপুর, যদুনন্দী, ভাওয়াল, গট্টি,
আটঘর, মাঝারদিয়া, বল্লভদী ও সোনাপুর। প্রায় ২ লাখ মানুষের এই উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়ায় সরাসরি সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক গ্রামের মানুষগুলোকে চরম দুর্ভোগ পাওয়াতে হতো। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো- সব ক্ষেত্রেই ছিল নানা প্রতিবন্ধীকতা।
বিশেষ করে বর্ষাকালে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ত। এখন ২৮৫ দিয়ে রাস্তার এইচবিবি ও সোলিং হওয়ায় সেই চিত্র বদলাতে শুরু করেছে। গ্রামের সঙ্গে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরের যোগাযোগ সহজ হচ্ছে। কৃষকরা কম সময়ে ও কম খরচে তাদের কৃষি পণ্য বাজারজাত করতে পারছেন। শিক্ষার্থীদের যাতায়াত হচ্ছে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। জরুরী প্রয়োজনে রবিদের হাসপাতালে নেওয়াও সহজ হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একটি রাস্তা শুধু চলাফেরার পথ নয়” এটি একটি এলাকার অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় এবং মানুষের জীবনমান উন্নয়ন হয়। সেই বিবেচনায় সালথার এসব সড়ক উন্নয়নকে অনেকেই মানুষের ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে দেখছেন।
ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সড়ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন।
সালথা উপজেলার সুনামধন্য নির্বাহী কর্মকর্তা ইউএনও দবির উদ্দিন বলেন, দায়িত্ব নেয়ার পর আমি চেষ্টা করেছি উপজেলার সাধারণ মানুষের সবচেয়ে জরুরী সমস্যাগুলো চিহ্নিত করতে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই প্রত্যন্ত এলাকার মানুষের চলাফেরার দুর্ভোগ কমাতে আমরা সড়ক উন্নয়নে গুরুত্ব দিয়েছি।








আপনার মতামত লিখুন