নওগাঁর আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
0:00 0:00

নওগাঁর আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

অন্যান্য
নওগাঁর আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
২৭ আগস্ট ২০২৬, ৪:১০ পিএম

মোঃ সাইদুল ইসলাম হেলাল
​নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।৬ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—রসপুর (শিমুলতলী) গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ তাওহিদ ইসলাম (৭)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জিসান ও তাওহিদ একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যান্যদের সাথে রসপুর গ্রাম সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদী ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে শিশু দুটির নিথর দেহ জালের সঙ্গে উঠে আসে। পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা ও শিশুদের অভিভাবকরা দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি
মোবাইল নং ০১৭২৪২৫৫৭০৬
তাং ২৭-৮-২০২৬