শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন যুবসমাজকে বই পড়ার আহ্বান
আবু বকর সিদ্দিক:-লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া শেখপাড়ায়‘সাবরিনা মঞ্জুর পাঠাগার’এর উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের পাশে পাঠাগারটি উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী।
এ সময় মোহাম্মদ মনজুরুল ইসলাম,মো:আনোয়ারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক মো:সুরুজ শেখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো:আতাউর রহমান খান,মো:লিওন শেখ,মো:জুলহাস শেখ,মো:বাবু শেখ ও মো:সেন্টু শেখসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে পাঠাগারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া।সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।বিশেষ করে যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে সবাইকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী বলেন,দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে।যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হবে।তিনি যুবকদের অবসর সময় বই পড়া ও সৃজনশীল কাজে ব্যয় করার আহ্বান জানান।
তিনি আরও বলেন,একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম মাসুদ বলেন,পাঠাগারে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় বইয়ের পাশাপাশি গল্প,উপন্যাস ও বিভিন্ন শিক্ষামূলক বই রাখা হয়েছে শিশু-কিশোর,তরুণসহ সব বয়সী মানুষ যাতে নিজেদের পছন্দের বই পড়তে পারেন,সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।তিনি বলেন,পাঠাগারটি এলাকার মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আপনার মতামত লিখুন