ভারতীয় বিএসএফের অস্ত্র ফেরত দিল বিজিবি।
ভারতীয় বিএসএফের অস্ত্র ফেরত দিল বিজিবি।
0:00 0:00

ভারতীয় বিএসএফের অস্ত্র ফেরত দিল বিজিবি।

অন্যান্য
ভারতীয় বিএসএফের অস্ত্র ফেরত দিল বিজিবি।
২৬ আগস্ট ২০২৬, ৫:৪০ পিএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভারত ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির শুরু হয় হলে একপর্যায়ে বিএসএফের সদস্যরা দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় কিছুক্ষণ পরে এসব অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যার এক ঘণ্টা পরে ভারত বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ফের দেওয়া হয়েছে । দুটি শটগান ও একটি ওয়াকিটকি
এ বিষয়টি নিষিদ্ধ করে বাংলাদেশে ১৫ ব্যাটেলিয়ানের অধিনায় ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন স্থানীয় কৃষক জমিতে কাজ করে এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে।
পরে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাওয়া করলে বিএসএফের সদস্যরা দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর হাতীবান্ধা উপজেলার বনচৈকি ক্যাম্পের বাংলাদেশ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বিএসএফের ফেলে যাওয়া অস্র উদ্ধার করেন এবং নিজেদের হেফাজতে রাখেন।
মঙ্গলবার সন্ধ্যার পরে ৯০৭ নং মেইন পিলার এলাকায় বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকের অনুষ্ঠিত হয় ।

এ বৈঠকের বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় পরে উদ্ধারকৃত করা অস্ত্র দুইটি শটগান একটি ওয়াকিটকি বিএসএফের হাতে ফেরত দেন