বাউফলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল ও দোয়া
বাউফলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল ও দোয়া
0:00 0:00

বাউফলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল ও দোয়া

অন্যান্য
বাউফলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল ও দোয়া
২৬ আগস্ট ২০২৬, ৪:১৭ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ আগস্ট বুধবার সকাল ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ, আইয়াম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতাকর্মীসহ বিভিন্ন দীনিয়া ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ শাহজাহান, বাংলাদেশ আইয়াম্মায়ে হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ সোহেল মাহমুদ, বাংলাদেশ যুব হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ রুহুল আমিন সিরাজী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি আবু সালেহ মোহাম্মদ আব্দুল হাইসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ আইয়াম্মায়ে হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ সোহেল মাহমুদ বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমরা বাউফলে আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। রাসূলুল্লাহ (সা.)-এর আগমনে বিশ্বের মুসলিম উম্মাহ আনন্দিত ও খুশি।”

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ নুরুজ্জামান বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যারা ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিরোধিতা করেন, আমরা তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”

 

এ সময় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, “বর্তমানে বাংলাদেশে কিছু ব্যক্তি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা করছেন এবং ইসলামের বিভিন্ন বিষয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। বলেন মন্তব্য করেন

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে জমিয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দীনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

২৬ আগস্ট বুধবার
পটুয়াখালী বাউফল
প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
01749510580