নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন মাহবুব শেখ
নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন মাহবুব শেখ
0:00 0:00

নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন মাহবুব শেখ

অন্যান্য
নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন মাহবুব শেখ
২৪ আগস্ট ২০২৬, ৫:৪০ পিএম

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট নগরকান্দা গড়ে তোলার এই স্লোগানকে সামনে রেখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহবুব শেখ।
তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের বাসিন্দা

যিনি ইতিমধ্যে দীর্ঘদিন যাবত ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং সহযোগিতা করে আসছেন এমনকি অসহায় দরিদ্র মানুষদের পাশে থেকে সেবা করে যাচ্ছেন।

 

নির্বাচনে বিষয় জানতে চাইলে, এ সময় বলেন, জনগণের ভোটে নির্বাচিত আমি যদি হতে পারি ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়ন, কৃষকের সার্বিক উন্নয়ন, এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাব ইনশাআল্লাহ এবং তিনি আরো বলেন আমি মাদকমুক্ত দুর্নীতিমুক্ত একটি স্মার্ট ডিজিটাল উপজেলা হিসেবে নগরকান্দাকে সকলের সামনে তুলে ধরতে চাই।

তিনি নগরকান্দা উপজেলার সকল শ্রেণী -পেশার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করেন, এবং আশাবাদ ব্যক্ত করেন যে নগরকান্দার সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করবেন এবং আগামী নির্বাচনে তাকে নগরকান্দা উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।

এ বিষয়ে ছাগলদি গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি বলেন মাহবুব একজন সৎ এবং যোগ্য ছেলে যে সব সময়ই মানুষের কথা ভাবেন গরিব দুঃখী অসহায় মানুষের চিন্তা করেন, এবং যদি কোন ব্যক্তি তার নিকট কোন প্রকার সহযোগিতা চায়, তবে চাইতে দেরি আছে তার সহযোগিতা করতে দেরি হয় না, এ বিষয়ে আমরা আরো যখন জানতে ইচ্ছুক হলাম, তখন ঈশ্বরদির মোঃ মাসুদ রানা বলেন, বর্তমান যুগে এমন সৎ ব্যক্তি চরিত্রবান এবং পরোপকারী দ্বিতীয় আর একজন ব্যক্তি আমরা হয়তো আর খুঁজে পাবো না যে সর্বক্ষণ নিজের স্বার্থকে না বুঝে অন্যকে নিয়ে চিন্তাধারা করেন কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা যায়।

 

সর্বশেষ আমরা যখন মোঃ মাহবুব শেখের সঙ্গে কথা বলে তিনি সাংবাদিকদের জানান আমার জীবনে কোন কিছু চাওয়া পাওয়া নেই আমি চাই মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, স্মার্ট একটি উপজেলা গড়ে তুলতে এজন্য আমি নগরকান্দার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই পাশাপাশি আপনাদেরও সহযোগিতা চাই।