টুনটুনি পাখি
টুনটুনি পাখি
0:00 0:00

টুনটুনি পাখি

অন্যান্য
টুনটুনি পাখি
২৪ আগস্ট ২০২৬, ২:০৫ পিএম

এম এইচ রশিদ

ওরে ও টুনটুনি পাখি
কেন করো এতো ছটফটানি?
ডালে ডালে নেচে বেড়াও
নেই তো বিরাম একটুখানি!

​সারাদিন করো ছটফট
শোনাও শুধু টিক টিক গান।
নদীর চরে নেচে নেচে
জুড়াও মোদের পিয়াসী এই প্রাণ।

​বলো না গো ছোট্ট পাখি
কোন কথাটি মনে জমেছে?
কোন মেঘের ওই ডানায় চড়ে
মনটি তোমার আজ ভেসেছে?