নতুন তথ্য মন্ত্রীকে নওগাঁ জেলা বিএমএসএফের শুভেচ্ছা
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ নওগাঁ জেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল অভিনন্দন জানান।
নওগাঁ জেলা বিএমএসএফ এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলা, সংগ্রাম, প্রজ্ঞা ও অভিজ্ঞতার এক গৌরবময় অধ্যায় পেরিয়ে তার নেতৃত্বে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি গুলো চিহ্নিত করে পেশাদার সাংবাদিকদের দাবি গুলো নিয়ে তিনি কাজ করতে সক্ষম হবেন।
এটি দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, ধৈর্য ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।
আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সম্মানের সঙ্গে দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করেন।
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
মোবাইল নং- ০১৭২৪২৫৫৭০৬
তারিখঃ২৩-৮-২০২৬








আপনার মতামত লিখুন