সাংবাদিক-পুলিশের সমন্বয় জোরদারে টঙ্গীবাড়ী প্রেসক্লাবে ওসির মতবিনিময়
সাংবাদিক-পুলিশের সমন্বয় জোরদারে টঙ্গীবাড়ী প্রেসক্লাবে ওসির মতবিনিময়
0:00 0:00

সাংবাদিক-পুলিশের সমন্বয় জোরদারে টঙ্গীবাড়ী প্রেসক্লাবে ওসির মতবিনিময়

অন্যান্য
সাংবাদিক-পুলিশের সমন্বয় জোরদারে টঙ্গীবাড়ী প্রেসক্লাবে ওসির মতবিনিময়
২৩ আগস্ট ২০২৬, ১:০৭ এএম

হোসেন হাওলাদার:
সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সঠিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনস্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি সামসুদ্দিন তুহিন, মো. সুমন চোকদার, শেখ সোহাগ, মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, সাংবাদিক সুমন হাওলাদার, মো. হারুন রশীদ শেখ, মো. আব্দুল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।