সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় দাঁত হারিয়েছে বিএনপির এক নেতা
সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় দাঁত হারিয়েছে বিএনপির এক নেতা
0:00 0:00

সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় দাঁত হারিয়েছে বিএনপির এক নেতা

জাতীয়
সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় দাঁত হারিয়েছে বিএনপির এক নেতা
২২ আগস্ট ২০২৬, ৫:১৬ পিএম

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

ফরিদপুরে সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ্ আলম মাতুব্বার (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত পড়ে গেছে। এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বারের মুদি দুকানের সামনে পাকা সড়কের উপর এ হামলার ঘটনা ঘটে। আহত শাহ্ আলম মাতুব্বার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শাহ্ আলম মাতুব্বারের দাবি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তাঁর উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় তাঁর একটি দাঁত পড়ে যায়। এ ঘটনায় শাহ্ আলম মাতুব্বারের ভাই সজিব হোসেন (৪৪) বাদি হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০) . ইমরান মোল্যা (২৫). জিয়া মাতুব্বর (৩০) ও শাহিদ শেখ (৩৫)- কে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এরই জেরে হামলার ঘটনা ঘটে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।