সালথায় স্বাবলম্বিহীন পরিবারের মাঝে ১৫ দুষ্টু পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
সালথায় স্বাবলম্বিহীন পরিবারের মাঝে ১৫ দুষ্টু পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
0:00 0:00

সালথায় স্বাবলম্বিহীন পরিবারের মাঝে ১৫ দুষ্টু পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

অন্যান্য
সালথায় স্বাবলম্বিহীন পরিবারের মাঝে ১৫ দুষ্টু পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
২১ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

ফরিদপুরের সালথায় কর্মঠ ও সেলাইয়ের কাজে অভিজ্ঞতা 15 জন দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোমান্টিক ক্লাব অব ঢাকা ইস্টের উদ্যোগ এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভুক্তভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ ঢাকা ইন্সের এর সৌজন্য ে এবং সালতা উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলাই মেশিন পাওয়া নারীরা জানান তাদের অনেকেই সেলাইয়ের কাজ জানা থাকলেও আর্থিক সামর্থ্যর অভাবে নিজস্ব মেশিন কেনা সম্ভব হয়নি। ফলে কাজ জানা সত্ত্বেও তারা নিয়মিত আর আয় করতে পারছিল না।

 

এখন সেলাই মেশিন পাওয়ায় বাড়িতে বসে কাজ করে আয় করার পাশাপাশি পরিবারের খরচ সহযোগিতা করতে পারবেন বলে আশা করছেন তারা।
আমেনা ফাউন্ডেশনের সভাপতি ইদ্রিস আলী মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাল তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু আহাদ মিয়া।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়েয়া ডেন্ডার প্লেনেকে ব্যবস্থাপনা পরিচাল ক শামীম আহমেদ। সালতা উপজেলা শিক্ষক নেতা রেজাউল ইসলাম শাহেবুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আর্থিক সহায়তা দেওয়ার পরিবর্তে অসহযোগ্য মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিয়ে তারা নিজেদের পরিশ্রমের স্বাবলম্বী হওয়ার সুযোগ পান। একটি সেলাই মেশিন একটি পরিবারের জন্য দীর্ঘমেয়াদী আয়ের উৎস হতে পারে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তারা পরিবারের আর্থিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাতে পারবেন।

তিনি আরো বলেন, আমাকে অনেক মানুষ আছেন, যারা কাজ করতে সক্ষম ও আগ্রহী কিন্তু প্রয়োজনীয় উপকরণের অভাবে নিজের পায়ে দাঁড়াতে পারতেন না। তাদের পাশে দাঁড়ানো সমাজের বিদ্যমান ও সামর্থ্যবান মানুষের দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি মোহাম্মদ আবু আহাদ মিয়া বলেন, কর্মসংস্থানের কোন বিকল্প নেই। সেলাই মেশিন পাওয়ার পর উপকারভোগীরা নিয়মিত কাজ করলে তাদের পরিবারের আর্থিক অবস্থান ও উন্নতি হবে। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদের ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবেন।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী শিক্ষক মাহমুদুল হাসান। এতে স্থানীয় শিক্ষক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।