মহেশপুরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত
মহেশপুরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত
মো: এনামুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্ট
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পিরগাছা ও শংকরপুর গ্রামে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরগাছা গ্রামের এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২ গ্রামের সামাজিক দন্ধে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ২ জন করে ৪ জন আহত হন। আহতরা হলেন পিরগাছা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মুখলেছুর রহমান রনি,শাহাবুদ্দিনের ছেলে শাকিল ও শংকরপুর গ্রামের ইউনুস মন্ডলের ২ ছেলে ইংলিশ মিয়া ও আল মামুন।
স্বজনরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে মহেশপুর থানায় ডিউটি অফিসার সৌরভ জানান এখন পর্যন্ত মারামারির কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আপনার মতামত লিখুন