চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা
চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা
0:00 0:00

চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা

অন্যান্য
চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা
২৫ নভেম্বর ২০২৬, ৯:৫৩ পিএম

চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল কাদের মোল্লা বাবলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। বুধবার বাদ মাগরিব মুন্সিরহাট বাজারস্থ বিএনপি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা।

 

 

উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মামুনুর রশীদ দাউদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুদর রাজ্জাক, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউসুফ,

 

 

 

কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, মনোহর আলী, আব্দুর রহিম, ছাত্রদল আহ্বায়ক মোঃ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।