সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ, বিপাকে টঙ্গীবাড়ীর সিয়াম
সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ, বিপাকে টঙ্গীবাড়ীর সিয়াম
0:00 0:00

সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ, বিপাকে টঙ্গীবাড়ীর সিয়াম

অন্যান্য
সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ, বিপাকে টঙ্গীবাড়ীর সিয়াম
২৫ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পিএম

সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ, বিপাকে টঙ্গীবাড়ীর সিয়াম

টঙ্গীবাড়ী প্রতিনিধি: সৌদি আরবে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে ১ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা) নেওয়ার পর কাজ না দেওয়া এবং টাকা ফেরত চাইলে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সাগর হাওলাদারের বিরুদ্ধে।

 

 

অভিযুক্ত সাগর হাওলাদার উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মোহাম্মদ আলম হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য বাবু হাওলাদারের ভাতিজা বলে জানা গেছে।

ভুক্তভোগী সিয়াম মাঝি একই ইউনিয়নের শাহজালাল মাঝির ছেলে। তিনি জানান, সাগর ও তিনি একই গ্রামের বাসিন্দা এবং সাগর সৌদি আরবের রিয়াদে থাকেন। সেখানে একটি রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে সাগর তার কাছে ২ হাজার সৌদি রিয়াল দাবি করেন। পরে সিয়াম নিজের ব্যাংক কার্ডের মাধ্যমে ১ হাজার রিয়াল দেন এবং বাকি ১ হাজার রিয়াল পরে দেওয়ার কথা জানান।

 

 

 

সিয়াম বলেন, চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় তাকে দাড়ি কাটার কথা বলা হয়েছিল। বিষয়টি সাগরকে জানিয়ে তিনি স্পষ্ট করেন, দাড়ি কাটতে হলে ওই প্রতিষ্ঠানে কাজ না করলেও তার আপত্তি নেই। তখন সাগর তাকে আশ্বস্ত করেন, দাড়ি কাটতে হবে না। এই আশ্বাসের পরই তিনি ১ হাজার রিয়াল দেন।

 

কিন্তু কাজে যোগ দেওয়ার পর তাকে দাড়ি কাটার জন্য চাপ দেওয়া হলে বিষয়টি সাগরকে জানান। এ বিষয়ে কোনো সমাধান না করে সাগর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে তিনি অন্য জায়গায় কাজে যোগ দেন।

 

 

 

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি সাগরের চাচা স্থানীয় ইউপি সদস্য বাবু হাওলাদারকে ফোনে জানানোর পর সাগর আবার যোগাযোগ করেন এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত পাননি। এর মধ্যে তার মা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়ে সাগরের কাছে ফোন নম্বর ব্লক হয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

 

 

সিয়াম বলেন, “অনেক কষ্ট করে উপার্জন করা টাকা দিয়েছি। মায়ের চিকিৎসার জন্য টাকাটা প্রয়োজন। চার মাস ধরে টাকা ফেরত দেওয়ার কথা বললেও তিনি দিচ্ছেন না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই।”