কুমিল্লা পবিস-৩ সদর দপ্তরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
কুমিল্লা পবিস-৩ সদর দপ্তরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
0:00 0:00

কুমিল্লা পবিস-৩ সদর দপ্তরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন

অন্যান্য
কুমিল্লা পবিস-৩ সদর দপ্তরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
২৪ নভেম্বর ২০২৬, ৯:২৮ পিএম

কুমিল্লা পবিস-৩ সদর দপ্তরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (পবিস-৩)-এর সদর দপ্তরের খেলার মাঠে শীতকালীন ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবিস-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ মজিবুল হক।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মজিবুল হক কর্মব্যস্ত জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,

 

 

খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। নিয়মিত খেলাধুলা কাজের একঘেয়েমি দূর করে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক মানসিকতা গঠনে সহায়তা করে।

 

 


উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা পবিস-৩-এর ডিজিএম, এজিএমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সদর দপ্তরের সবুজ ব্যাডমিন্টন কোর্টে কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলা শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ব্যাডমিন্টন র‍্যাকেট ও শাটলকক দেখা যায় এবং সন্ধ্যাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।