নিম্নচাপে বৃষ্টির কারণে হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে নষ্টের আশঙ্কা আদিতমারী উপজেলা কৃষকদের
নিম্নচাপে বৃষ্টির কারণে হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে নষ্টের আশঙ্কা আদিতমারী উপজেলা কৃষকদের
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি।
২৩-১১-২৬ রবিবার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায়
মাঠজুড়ে পাকা ধানের সোনালী আভা বাম্পার ফলন কৃষকের স্বপ্ন ছিল ধান কেটে ঘরে তুলবেন, গোলাভরা ধানে ভরে উঠবে সংসার। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ নিম্নচাপে বৃষ্টি বৃষ্টির কারণে হাজার হাজার হেক্টর জমি ফসল পাকা ধান মাটিতে পড়ে থাকা বৃষ্টির পানিতে ভিজে গেছে মাঠে কেটে রাখা ও বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধান। এতে বিপাকে পড়েছেন আদিতমারী উপজেলার কৃষকরা।
অধিক মূল্যে ছাড় বিষ প্রয়োগ ধানের ফলন নষ্ট আশঙ্কাজনক অবস্থায় রাতের ভাতের থালায় কৃষকের মাথায় হাত। এক পাশে ঋণের বোঝা ওপাশে ফসলের ক্ষতি দেখার কেউ নেই।
শনিবার (২১ নভেম্বর) একদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের পাকা ও কাটা ধান ভিজে যায়। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ কাটা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে বৃষ্টির হানায় তাদের সেই কাজে বিঘ্ন ঘটে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে যাওয়া ধান দ্রুত শুকাতে না পারলে ধানে পচন ধরতে পারে। এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা তৈরী হয়েছে।
কৃষকদের কাছে এই ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের পরিশ্রম, পরিবারের খাদ্য ও জীবিকার অন্যতম অবলম্বন। তাই ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
স্থানীয় কৃষকরা দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠার প্রত্যাশা করছেন। তাদের আশা, রোদ উঠলে ভিজে যাওয়া ধান শুকিয়ে কোনো ধরণের বড় ক্ষতি ছাড়াই ঘরে তুলতে পারবেন।
একদিকে সোনালি ধান ঘরে তোলার আনন্দ, অন্যদিকে বৃষ্টির পানিতে সেই ধান ভিজে যাওয়ার দুশ্চিন্তা—এভাবেই প্রকৃতির অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন লালমনিহাট জেলার আদিতমারী উপজেলার কৃষকেরা।








আপনার মতামত লিখুন