গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
0:00 0:00

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

অন্যান্য
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোঃ দুলাল সরকার গজারিয়া:প্রতিনিধি

গজারিয়া উপজেলা (অবঃ) সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকালে এ র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালিটি মেঘনা আলী প্রজেক্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিয়ামী পার্ক গেট পর্যন্ত অগ্রসর হয়। র‍্যালিতে সংস্থার বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অংশ নেন। অংশগ্রহণকারীদের একই ধরনের পোশাক ও ক্যাপ পরিহিত অবস্থায় সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
ব্যানারে ‘গজারিয়া উপজেলা (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা-২০২৬’, ‘১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি’ এবং ‘আয়োজনে: গজারিয়া উপজেলা (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’ লেখা ছিল। এছাড়া ব্যানারে জাতীয় পতাকা ও সংগঠনের লোগো যুক্ত ছিল।

 

সকালের দিকে সড়কের পাশ দিয়ে র‍্যালিটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যায়।