কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই, কিন্তু রাস্তা দেখার লোক নেই!
কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই, কিন্তু রাস্তা দেখার লোক নেই!
0:00 0:00

কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই, কিন্তু রাস্তা দেখার লোক নেই!

অন্যান্য
কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই, কিন্তু রাস্তা দেখার লোক নেই!
২০ নভেম্বর ২০২৬, ৮:০৬ পিএম

কচুয়া পৌর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই, কিন্তু রাস্তা দেখার লোক নেই!

মো:আনোয়ার হোসেন রাজ কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর অভাব নেই। নির্বাচন আসলেই প্রার্থীর ছড়াছড়ি, প্রতিশ্রুতির বন্যা। কিন্তু সমাজের এই রাস্তাঘাটের ভালো-মন্দ দেখার মতো যেন কোনো লোক নেই।

 

 

দেখেন, সামান্য দুই দিনের টিপ টিপ বৃষ্টিতে রাস্তা প্রায় অর্ধেক ডুবে গেছে। নিত্যদিন এই রাস্তা দিয়েই যাওয়া-আসা করছেন তারা, অথচ এগুলো যেন তাদের চোখেই পড়ে না।

অথচ একটা ড্রেনের ব্যবস্থা, হয়তোবা একটা পাইপের ব্যবস্থা করে দিলে এই পানিটা আর জমে থাকে না, রাস্তারও ক্ষতি হয় না।

আর এদিকে আরেকটু সামনে আসলেই রাস্তার তো আরও বেহাল দশা। কাদা আর মাটি একাকার। স্কুলের ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লি, বাজারের ব্যবসায়ী, অসুস্থ রোগী — সবাইকে এই কাদা-পানি মাড়িয়েই চলতে হচ্ছে।

 

 

এবার আসেন আরেকটু সামনে, কড়ইয়া গাইন বাড়ির দিকে —

গাইন বাড়িতে ঢোকার মতো কোনো রাস্তাই নেই! চিন্তা করা যায়?

এই বাড়িতে ৬০ থেকে ৭০টি পরিবার, ভোটার ৩০০ থেকে সাড়ে ৩০০ জন। এতগুলো মানুষ কোনোমতে আরেকজনের বাড়ির বারান্দার উপর দিয়ে চলাফেরা করে।

 

 

আগে একটা রাস্তা ছিল, সেটা পুকুরে খেয়ে ফেলেছে বিগত অনেক বছর আগে। সেই থেকে এই রাস্তাটি আর হয়নি।

এলাকাবাসী বারবার উপজেলা প্রকৌশলী অফিসে গেছেন। প্রতিবার একই উত্তর — “করছি, করবো, বাজেট আসছে, আসতেছে” — এই বলেই দিন পার করে দিচ্ছেন।

বছরের পর বছর পার হয়ে গেল, বাজেটও আসলো না, রাস্তাও হলো না।

 

 

এলাকাবাসীর দাবি:
১. এই খোঁচা জায়গার জন্য দ্রুত ড্রেন বা পাইপের ব্যবস্থা করে দেওয়া হোক।
২. যতটুকু রাস্তা কাঁচা রয়েছে, তার সংস্কারের ব্যবস্থা করা হোক।
৩. গাইন বাড়ির ৩০০ ভোটারের চলাচলের জন্য স্থায়ী একটা রাস্তার ব্যবস্থা করা হোক।

এলাকাবাসী বলেন, “আমরা ভোটের সময় নেতা চাই না, আমরা কাজের মানুষ চাই। যে মানুষটা এই রাস্তাটার একটা ব্যবস্থা করে দিবে, এলাকাবাসী তাকেই মনে রাখবে।”

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটার দিকে একটু নজর দিন। নির্বাচনের আগে না, মানুষের কষ্ট দেখে কাজ করুন।