নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গোল্ডেন সাইফুল গ্রেপ্তার!
নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গোল্ডেন সাইফুল গ্রেপ্তার!
জয় আহমেদ জনি
নাটোর ( প্রতিনিধি )
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট বিলশলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ছোট বিলশলিয়া গ্রামের মো. ফজলুর রহমান ওরফে সোনার ছেলে। তিনি নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নং-২৪, তারিখ ১৮ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।








আপনার মতামত লিখুন