নতুন রূপে যাত্রা শুরু করল নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি
নতুন রূপে যাত্রা শুরু করল নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি
0:00 0:00

নতুন রূপে যাত্রা শুরু করল নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি

অন্যান্য
নতুন রূপে যাত্রা শুরু করল নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি
১৯ নভেম্বর ২০২৬, ৯:২৭ পিএম

নতুন রূপে যাত্রা শুরু করল নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি

মো. সাইদুল ইসলাম হেলাল,
নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘদিনের জরাজীর্ণ দশা কাটিয়ে সংস্কার ও আধুনিকায়নের পর নতুন রূপে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে নবসংস্কারকৃত এই ফাঁড়িটির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিতলা পুলিশ ফাঁড়িটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এর ফলে সেখানে বসবাস ও দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ জেলা পরিষদের সহযোগিতায় ফাঁড়িটির ব্যাপক সংস্কার ও বসবাসের উপযোগী করে আধুনিকায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সংস্কার ও আধুনিকায়নের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ যেমন উন্নত হবে, তেমনি স্থানীয় সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হয়ে উঠবে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।