কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল।।
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল।।
মোহাম্মদ নান্নু মৃধা,
শরীয়তপুর প্রতিনিধি:
দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ এবং বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ভিপি এ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।








আপনার মতামত লিখুন