ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০
0:00 0:00

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০

অন্যান্য
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০
১৯ নভেম্বর ২০২৬, ৭:১৫ পিএম

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি :

​ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার ও দুই নির্মাণশ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ও দুপুরে উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এবং দপদপিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

 

 

​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বরিশাল থেকে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’ ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘আবদুল্লাহ পরিবহন’-এর বাস দুটি বৈরী আবহাওয়ার কারণে সড়কের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে।

 

 

​এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় উভয় বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

​এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় ছাদ সাটারিংয়ের মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

 

 

​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এসব ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।