লকডাউন ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ যান চলাচল ও দোকানপাট বন্ধ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড; বৃষ্টিতে ভোগান্তি
লকডাউন ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ যান চলাচল ও দোকানপাট বন্ধ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড; বৃষ্টিতে ভোগান্তি
0:00 0:00

লকডাউন ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ যান চলাচল ও দোকানপাট বন্ধ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড; বৃষ্টিতে ভোগান্তি

অন্যান্য
লকডাউন ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ যান চলাচল ও দোকানপাট বন্ধ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড; বৃষ্টিতে ভোগান্তি
১৯ নভেম্বর ২০২৬, ১:৪৭ পিএম

লকডাউন ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
যান চলাচল ও দোকানপাট বন্ধ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড; বৃষ্টিতে ভোগান্তি

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও বিপণিবিতানও।

 

 

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করছে কয়েকজন কিশোর। এতে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে না পড়লেও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

 

 

এদিকে, সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠেছে। বৃষ্টির মধ্যেই শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়ক এবং পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেছেন অবরোধকারীরা। গতকাল বুধবার রাত থেকেই এসব সড়কে অবরোধ চলছে বলে জানা গেছে। এতে দূরপাল্লার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

 

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।