ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
0:00 0:00

ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

অন্যান্য
ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
১৮ নভেম্বর ২০২৬, ৫:১৭ পিএম

ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খাঁন ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা – গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলার চন্দ্রিবদী বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদ মাতুব্বার।

মিছিলে উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি চন্দ্রিবদী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বার, ও মোঃ মাতুব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসরাইল মাতুব্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বার এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামসুল হক সবুজসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।