কচুয়ায় রাতের আঁধারে দোকানে আগুন! এক রাতেই নিঃস্ব হলেন আরিফ সাইজী,
কচুয়ায় রাতের আঁধারে দোকানে আগুন! এক রাতেই নিঃস্ব হলেন আরিফ সাইজী,
0:00 0:00

কচুয়ায় রাতের আঁধারে দোকানে আগুন! এক রাতেই নিঃস্ব হলেন আরিফ সাইজী,

অন্যান্য
কচুয়ায় রাতের আঁধারে দোকানে আগুন! এক রাতেই নিঃস্ব হলেন আরিফ সাইজী,
১৭ নভেম্বর ২০২৬, ১:৪৪ পিএম

কচুয়ায় রাতের আঁধারে দোকানে আগুন! এক রাতেই নিঃস্ব হলেন আরিফ সাইজী,

মো: আনোয়ার হোসেন রাজ কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে গত ১৩,নভেম্বর শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘বিসমিল্লাহ স্টোর’ নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

এতে দোকানের মালিকের প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোঃ আরিফ সাইজী। তিনি মৃত চাঁনমিয়া সাইজীর ছেলে।

দোকান মালিক আরিফ সাইজী জানান, প্রতিদিনের মতো দোকানের বেচাকেনা শেষ করে রাতে বাড়িতে চলে যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

 

 

আগুনের খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কোনো মালামাল অবশিষ্ট নেই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, “এখন আমি নিঃস্ব। কী করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। আমার সবকিছু শেষ হয়ে গেছে।

 

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। আকস্মিক এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।