হাসাইলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
হাসাইলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টায় ইউনিয়নের দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপোলো বেপারী সঞ্চালনা এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে এপোলো বেপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কাউকে অযথা দৌড়াদৌড়ি করতে হবে না।
সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিজেরাই প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে একবারের পরিবর্তে তিনবারও বাড়িতে যাওয়া হবে। তাই কেউ হতাশ হবেন না।
তারা আরও বলেন, ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিকভাবে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে বা যোগাযোগ করলে তাদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের উপজেলা সুপারভাইজার শওকত আহমেদ, হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিডিআর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল গাজী, যুবদল নেতা মিজান বেপারী, হানিফ শেখ, জাহাঙ্গীর হোসেন, আমিনুল সরদার, কামরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।







আপনার মতামত লিখুন