ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: রসুলপুর এলাকায় সবুজ সিকদারের গণসংযোগ ও প্রচারণা
ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: রসুলপুর এলাকায় সবুজ সিকদারের গণসংযোগ ও প্রচারণা
0:00 0:00

ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: রসুলপুর এলাকায় সবুজ সিকদারের গণসংযোগ ও প্রচারণা

অন্যান্য
ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: রসুলপুর এলাকায় সবুজ সিকদারের গণসংযোগ ও প্রচারণা
১৪ নভেম্বর ২০২৬, ৬:৪২ পিএম

ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: রসুলপুর এলাকায় সবুজ সিকদারের গণসংযোগ ও প্রচারণা

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

আসন্ন ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে প্রতিটি পাড়া-মহল্লায়। এরই ধারাবাহিকতায় ইমামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ সিকদার রসুলপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রসুলপুর এলাকার বিভিন্ন বাজার, অলিগলি ও সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

প্রচারণাকালে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ সিকদার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থনে পুরো রসুলপুর এলাকা মুখরিত হয়ে ওঠে।