বিক্রমপুর মানব সেবা ফাউন্ডিশন এর পঞ্চম মেধাবীহ পরীক্ষা অনুষ্ঠিত ।
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডিশন এর পঞ্চম মেধাবীহ পরীক্ষা অনুষ্ঠিত ।
মোঃজসিম শেখ।
মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’-এর পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা
১৫ মিনিটে সমাপ্তি হয় এ পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৮৬০ জন ছাএ ছাএী অংশ নেয়ার কথা থাকলেও
২৪৫০ জন অংশ ছাএ ছাএী অংশ গ্রহন করেন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ব্যতিক্রমী এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১০০ নম্বরে। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৯০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হয়। তবে এ আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বাকি ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছিল বৃক্ষরোপণের জন্য। পরীক্ষার্থীদের নিজ হাতে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার পরিচয় দিতে হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেশি। মোট আবেদনকারীর মধ্যে ১ হাজার ৯৮৭ জন ছাত্রী এবং ৮৬৭ জন ছাত্র রয়েছে।
জেলার ছয়টি উপজেলায় নির্ধারিত ছয়টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬০৫ জন, মুন্সীগঞ্জ সদরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি গার্লস হাই স্কুলে ৫৮৪ জন, শ্রীনগরের হাসাড়া কালীকিশোর স্কুল অ্যান্ড কলেজে ৫১৯ জন, টঙ্গিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫৩ জন, গজারিয়ার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে ৪১০ জন এবং লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান,
বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হলেও এর অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে পরিবেশপ্রেমী ও সামাজিকভাবে দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ কারণেই মেধাবৃত্তি পরীক্ষায় বৃক্ষরোপণের জন্য ১০ নম্বর রাখা হয়েছে।
প্রচলিত মেধাবৃত্তি পরীক্ষার ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তবমুখী কাজে সম্পৃক্ত করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
একটি সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।








আপনার মতামত লিখুন