সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
0:00 0:00

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

অন্যান্য
সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চশমা ২৫২৬ টি, ফেসওয়াশ ৫৩ টি এবং চিনি ১০০ কেজি জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত মালামালের সিজার মূল্য ১০, ৫৭,২০০/- (দশ লক্ষ সাতান্ন হাজার দুইশত) টাকা।

 

 

এছাড়াও, অদ্য ১২ নভেম্বর ২০২৬ তারিখ ০৩০০ ঘটিকায় বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লোভাছড়া বিওপির টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২১০ কেজি জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত জিরা এর সিজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা।

 

 

উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২,৬৭,২০০/- (বারো লক্ষ সাতষট্টি হাজার দুইশত) টাকা।জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।