সাংবাদিক সাইয়েদের ছেলে রায়হান ঢাকায় আমেরিকান প্রতিষ্ঠান অনুষ্ঠানের সঞ্চালনায়
সাংবাদিক সাইয়েদের ছেলে রায়হান ঢাকায় আমেরিকান প্রতিষ্ঠান অনুষ্ঠানের সঞ্চালনায়
নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর ছেলে রায়হান আহমেদ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি জমকালো করপোরেট অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ-আমেরিকান একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনা করেন তিনি।
ছেলের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা সাইয়েদ আহমেদ বাবু। তিনি কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
১৩ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে ছেলের এ অর্জনের কথা তুলে ধরে তিনি জানান, মফস্বল শহর কুড়িগ্রাম থেকে শুরু করে রাজধানীর এমন বড় করপোরেট মঞ্চে ছেলের সাবলীল উপস্থাপনা দেখে বাবা হিসেবে তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে মহান আল্লাহর কাছে ছেলের আরও বড় সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে রায়হান আহমেদের এ অর্জনের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানান। তাঁরা তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।








আপনার মতামত লিখুন