আদালতের রায় অমান্য করে বাড়ি নির্মাণের পাঁয়তারা, স্বপন গংয়ের বিরুদ্ধে অভিযোগ
আদালতের রায় অমান্য করে বাড়ি নির্মাণের পাঁয়তারা, স্বপন গংয়ের বিরুদ্ধে অভিযোগ
মোঃ দুলাল সরকার প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি নয়াকান্দি, বসতবাড়ির ভিটার জমি নিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে চলা বিরোধের অবসান ঘটেছে, আদালতের রায়ে। তবে আদালতের রায়ের পরও বিরোধপূর্ণ ওই জমিতে, বাড়ি নির্মাণের পাঁয়তারা করছেন স্বপন গং—এমন অভিযোগ করেছেন মামলার বাদী গিরিশ চন্দ্র পাথর।
জানা যায়,ভিটিকান্দি নয় কান্দি গ্রামের বাসিন্দা গিরিশ চন্দ্র পাথরের সঙ্গে স্বপন গংয়ের বসতবাড়ির ভিটার জমি নিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গিরিশ চন্দ্র পাথর বাদী হয়ে স্বপন গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৭ বছর পর মামলার রায় তার পক্ষে আসে বলে দাবি করেন তিনি।
গিরিশ চন্দ্র পাথরের অভিযোগ, আদালতের রায় পাওয়ার পরও স্বপন গং বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা করছেন। এতে আদালতের রায় বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে গজারিয়া থানায় অভিযোগ করার পরেও কোন প্রকার সহযোগিতা পাইনি বলে জানিয়েছেন গিরিশ চন্দ্র পাথর।








আপনার মতামত লিখুন