মিরকাদিমে স্ত্রী ও তার ভাইয়ের ওপর হামলার অভিযোগ।
মিরকাদিমে স্ত্রী ও তার ভাইয়ের ওপর হামলার অভিযোগ।
মোঃজসিম শেখ
মুন্সীগঞ্জ সদও উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা নৈরপুকুরপার এলাকার মো: আমান উল্লাহর কন্যা ও পুত্র শান্তা আক্তার (২৫) এবং শাহীনকে মারধর শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মো: ছানি (৩৫) ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শান্তা আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তাঁকে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বিশেষ করে যৌতুকের টাকা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হতো। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে গালিগালাজ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, পারিবারিক বিরোধের জেরে তাঁকে ও তাঁর সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শান্তা আক্তারের দাবি, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মীরকাদিম পৌরসভার নগর কসবা গ্রাম নৈপুকুরপাড় এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় তাঁকে ও তাঁর ভাই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং মারধর চাকু দিয়ে আগাত নির্যাতনের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী গৃহবধূ শান্তা আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তার ভাই মোঃ শাহীন চিকিৎসাধীন অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন
এই ব্যাপারে সদর থানার ডিউটি অফিসার অভিযোগ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।








আপনার মতামত লিখুন