আমতলীতে তরুণের উদ্যোগে মসজিদে কার্পেট, সম্পূর্ণ অর্থায়নে আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন
আমতলীতে তরুণের উদ্যোগে মসজিদে কার্পেট, সম্পূর্ণ অর্থায়নে আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন
0:00 0:00

আমতলীতে তরুণের উদ্যোগে মসজিদে কার্পেট, সম্পূর্ণ অর্থায়নে আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন

অন্যান্য
আমতলীতে তরুণের উদ্যোগে মসজিদে কার্পেট, সম্পূর্ণ অর্থায়নে আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন
৯ নভেম্বর ২০২৬, ৯:৩৬ পিএম

আমতলীতে তরুণের উদ্যোগে মসজিদে কার্পেট, সম্পূর্ণ অর্থায়নে আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ নাচনাপাড়া জামে মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে কার্পেটের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন তরুণ সংগঠক মো. আমিরুল ইসলাম। তাঁর উদ্যোগে মসজিদের কার্পেট কেনার সম্পূর্ণ অর্থায়নের দায়িত্ব নিয়েছে ফরিদপুরের আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন।

 

 

জানা গেছে, দক্ষিণ নাচনাপাড়া জামে মসজিদে কার্পেটের প্রয়োজনীয়তা দেখা দিলে বিষয়টি নিয়ে উদ্যোগী হন আমিরুল ইসলাম। পরে তিনি সবুজ ছায়া ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে মসজিদের কার্পেট কেনার সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দেয় আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন।

 

 

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য এ এম মিজানুর রহমান রাজী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরহাদ ওহাব আকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সবুজ ছায়া ইয়ুথ অর্গানাইজেশনের পরিবেশবিষয়ক সম্পাদক সাবের হোসেন।

আমিরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের প্রয়োজনের কথা জানতে পেরে সহযোগিতার চেষ্টা করা হয়। ফাউন্ডেশনটি সম্পূর্ণ অর্থায়নের দায়িত্ব নেওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

মসজিদের ইমাম মো. সিরাদুল্লাহ বলেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য মসজিদে কার্পেটের প্রয়োজন ছিল। এ উদ্যোগের মাধ্যমে সেই প্রয়োজন পূরণের ব্যবস্থা হওয়ায় তাঁরা আনন্দিত। যারা সহযোগিতা করেছেন, মহান আল্লাহ যেন তাঁদের দান কবুল করেন।

 

 

 

তরুণদের এমন সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সবুজ ছায়া ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে তাদের মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।