সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
0:00 0:00

সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

অন্যান্য
সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
৭ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএম

সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

সালথা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মোঃ শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জাম মোল্যা, এবং সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বার,

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বার ও মাহফুজুর রহমান খাঁনসহ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এই দিনটির ভূমিকা অপরিসীম।

 

 

 

৭ তে নভেম্বর চেতনা ধারণ করে একটি সুখী সমৃদ্ধ ও সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে এই দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
৭-১১-২০২৬