পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন।
পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন।
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
উৎসাহ-উদ্দীপনা, আনন্দ ও নানা শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ নভেম্বর)উপজেলার বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ ক্যাম্পে কাব ও স্কাউট সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, চ্যালেঞ্জ ও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মনির্ভরশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি ( প্রধান শিক্ষক, বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিশনার, বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলা) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামশুল হুদা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যদের হাতে পুরস্কার ও ক্যাম্পের সনদপত্র তুলে দেন। এ সময় তাঁরা স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের ক্যাম্প তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৭/১১/২৬ ইং








আপনার মতামত লিখুন