পটিয়া ধলঘাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নাগরিক সমাবেশ।
পটিয়া ধলঘাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নাগরিক সমাবেশ।
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ধলঘাট ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গৈড়লার টেক এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করে
ন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ সোলাইমান বাদল। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুজুৎসু যশ চাকমা।
পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম জসিম উদ্দিন এবং মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ কে এম সালাউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম সিকদার, নাজমুল ইসলাম, সেলিম জাবেদ চৌধুরী, সেলিম চৌধুরী ও রহিম উল্লাহ; যুবদল নেতা জুয়েল, করিম ও হারুন শিকদার; ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ মল্ল এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য সীমা ভট্টাচার্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদ উদ্দিন সাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর, ছাত্রদল নেতা তামজিদ উদ্দিন, নুরুল আবছার, জিসান, জাহেদ, জিয়াউল হক ও সৈয়দ নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৭/১১/২৬ ইং








আপনার মতামত লিখুন