পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম
পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম
0:00 0:00

পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

অন্যান্য
পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম
৫ নভেম্বর ২০২৬, ১:০৫ পিএম

পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
​বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য পাবনা জেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন অভিজ্ঞতা ও আদর্শিক রাজনীতির পরীক্ষিত সংগঠক অধ্যাপক মো. নজরুল ইসলাম। গত ৩১ অক্টোবর (শনিবার) জেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।

 

 

পরবর্তীতে গত ৪ নভেম্বর (বুধবার) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ঘোষিত ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরের তালিকায় তাঁর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
​দীর্ঘ শিক্ষকতা, ছাত্র আন্দোলন, সাংগঠনিক নেতৃত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মো. নজরুল ইসলামের জন্ম ১৯৬০ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারী গ্রামে। তাঁর বাবা মো. মোসলেম উদ্দিন ও মা আজিজা খাতুন।

 

 

​শিক্ষাজীবন ও কর্মজীবন:
​মীরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি লাভ করেন নজরুল ইসলাম। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
​শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। নিজ গ্রামের মীরকামারী মাধ্যমিক বিদ্যালয় এবং দুবলিয়ার হাজী জসীমউদ্দীন কলেজে কিছুদিন শিক্ষকতার পর ১৯৮৫ সালে নওগাঁর আল-ফারুক ইসলামী একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

 

 

১৯৯৯ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন শেষে তিনি জয়পুরহাটের তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে সেখান থেকে অবসর নেন।

​রাজনৈতিক পথচলা ও অভিজ্ঞতা:
​১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির কর্মী হিসেবে ছাত্র আন্দোলনে যুক্ত হন এবং পরবর্তীতে রাজশাহী মহানগরীর জোন দায়িত্বশীল হিসেবে ভূমিকা রাখেন। ১৯৮৩ সালে জামায়াতে ইসলামীতে যোগদান এবং ১৯৮৫ সালে রুকন হিসেবে শপথ নেন।
​তিনি দীর্ঘ সময় নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, প্রায় ১৪ বছর জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এবং পরবর্তীতে দুই বছর জেলা নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

 

২০২১-২২ সেশনে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর এবং পরবর্তীতে জামায়াতের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ১৯৮৭ ও ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ছিল।

​প্রতিকূলতা ও কারাবরণ:
​রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন নজরুল ইসলাম। ২০১৩ সালের ১২ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাঁকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘ নিখোঁজ থাকার পর ১৮ জুন পাবনা সদর হাসপাতালের গেটে তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। এছাড়া ২০২২ সালে পাবনার দারুল আমান ট্রাস্ট থেকে তৎকালীন জেলা আমিরসহ অন্যান্য নেতাদের সাথে গ্রেফতার হয়ে তিনি প্রায় তিন মাস কারাভোগ করেন।

 

 

​সমাজসেবা ও পারিবারিক জীবন:
​তিনি নওগাঁর আল-ফারুক ইসলামী ট্রাস্ট এবং জয়পুরহাটের দারুস সুফফা ট্রাস্টের সেক্রেটারি হিসেবে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন। পারিবারিক জীবনে ১৯৮৪ সালে ঈশ্বরদীর আলিমুদ্দিন সরকারের মেয়ে সালমা সুলতানার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা দুই কন্যা ও দুই পুত্রসন্তানের জনক-জননী।

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে নতুন নির্বাচিত এই আমির মনে করেন, রাজনীতি মূলত নৈতিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। ​জেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই অভিজ্ঞ সংগঠকের হাত ধরে পাবনায় সংগঠনের কাজে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।