নটখোলা গোরস্থান মাদ্রাসার ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নটখোলা গোরস্থান মাদ্রাসার ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
0:00 0:00

নটখোলা গোরস্থান মাদ্রাসার ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

অন্যান্য
নটখোলা গোরস্থান মাদ্রাসার ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৪ নভেম্বর ২০২৬, ৮:৩৯ এএম

নটখোলা গোরস্থান মাদ্রাসার ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর হতে নটখোলা জলকার পাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গনে নটখোলা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।

 

 

মোহাম্মদ মজিবুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান, তালিবে ইসলাম ও দাঈ আব্দুল্লাহ, ঢাকা।

 

মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বের পরিশুদ্ধ ক্বারীদের অন্যতম বাংলাদেশের প্রথম ক্বারী সাইফুল হাদিস শায়খ আহমদ বিন ইউনুস আল-আযহারী ঢাকা। তাঁর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত মাহফিলে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শহিদুল হক আনসারী খতিব দক্ষিণ নূর জামে মসজিদ, ঢাকা। মুফতি শহিদুল ইসলাম বোয়ালমারী মাদ্রাসা ফরিদপুর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গরীব অসহায় বন্ধু মানবতার ফেরিওয়ালা যাকে সকলেই জনবান্ধব নেতা হিসেবে চেনে, সেই নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন, ব্যবসায়ী সমাজ সেবক শিক্ষা অনুরাগী এবং আরো উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহফিলে বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন, এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে

 

চলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ ও জাতির ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে এ আয়োজন এর ধারাবাহিকতা বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।