ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মাদক নির্মূলে কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মাদক নির্মূলে কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মো:শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সমাজ থেকে নানা অনিয়ম, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় ওয়ার্ডজুড়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইয়ানুর ইসলাম।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন ও বিএনপি নেতা মো. মকসেদ আলীর যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. ইনামুল ইসলাম, ইয়ারুল হক মুহুরি প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ ও সুধী সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। মাদক এবং সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজকে কলুষমুক্ত করতে মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়।
সভা শেষে সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি তদারকি কমিটি গঠনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।








আপনার মতামত লিখুন