টঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
টঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।








আপনার মতামত লিখুন