৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে মালেক শাহ, গণসংযোগে ব্যাপক সাড়া
৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে মালেক শাহ, গণসংযোগে ব্যাপক সাড়া
0:00 0:00

৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে মালেক শাহ, গণসংযোগে ব্যাপক সাড়া

অন্যান্য
৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে মালেক শাহ, গণসংযোগে ব্যাপক সাড়া
২৮ অক্টোবর ২০২৬, ৬:৫৯ পিএম

‎৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে মালেক শাহ, গণসংযোগে ব্যাপক সাড়া
‎
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
‎
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৭নং ফান্দাউক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ নেতৃত্ব মোঃ মালেক শাহ। ১নং ওয়ার্ডের বাসিন্দা এই জনপ্রিয় মুখটি এখন পুরো ইউনিয়ন জুড়ে প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
‎

 

‎স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন। যে কোনো সামাজিক অনুষ্ঠান, অসহায় মানুষের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়। তাই দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

 

‎
‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিনই তাঁর নিজ মহল্লায় মুরুব্বি ও যুবকদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। ওই উঠান বৈঠক ও গণসংযোগে এলাকার শত শত মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অকুণ্ঠ সমর্থন দেখা যায়। বৈঠকে উপস্থিত বক্তারা মালেক শাহকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠক ও গণসংযোগ শেষে তিনি ফান্দাউক ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

 

‎
‎শুধু নির্বাচনী প্রচারণাই নয়, মানবিক ও সামাজিক কাজেও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি এলাকার দীর্ঘ ১৭ বছর ধরে চলা একটি জমি-জায়গা সংক্রান্ত জটিল পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে ভাইয়ে ভাইয়ে মীমাংসা করে দেন তিনি। তার আন্তরিক প্রচেষ্টা, ধৈর্য ও বিচক্ষণতায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হয়। এ ঘটনায় পুরো এলাকায় শান্তি ফিরে আসে এবং সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক প্রশংসিত ও সম্মানিত হয়েছেন।

 

‎
‎ফান্দাউক ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তারা মনে করছেন, শিক্ষিত, সচেতন ও পরিবর্তনকামী নেতৃত্ব হিসেবে মালেক শাহই পারবেন ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে।
‎
‎এ সময় মালেক শাহ বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে ফান্দাউক ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। শিক্ষা, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।

 

‎
‎তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে জনগণের, কোনো ব্যক্তির নয়। যুব সমাজের কর্মসংস্থান ও নারীদের আত্মকর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।”
‎
‎এলাকার একাধিক বাসিন্দা জানান, “মালেক শাহ একজন সৎ, সাহসী ও মানবিক মানুষ। বিপদে-আপদে আমরা সবসময় তাকে কাছে পাই। এমন একজন মানুষ চেয়ারম্যান হলে ইউনিয়নের সত্যিকারের উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।”
‎
‎আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ফান্দাউক ইউনিয়নে তিনি একজন শক্তিশালী ও জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‎