সালথায় চুরি এবং ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
সালথায় চুরি এবং ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
0:00 0:00

সালথায় চুরি এবং ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার

অন্যান্য
সালথায় চুরি এবং ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
২৭ অক্টোবর ২০২৬, ৯:২৬ পিএম

সালথায় চুরি এবং ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খান (সালথা)ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭ টি মামলার আসামি মোঃ মিজানুর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার বড় লক্ষণদিয়া মৃত্যু আব্দুল রব মাতুব্বরের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭ টি মামলা রয়েছে। এসব মামলার একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

২৭ অক্টোবর ২০২৬