মেঘনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়ার, ২ দিন পর ভেসে উঠলো মরদেহ — নাসিরনগরে শোকের ছায়া
মেঘনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়ার, ২ দিন পর ভেসে উঠলো মরদেহ — নাসিরনগরে শোকের ছায়া
0:00 0:00

মেঘনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়ার, ২ দিন পর ভেসে উঠলো মরদেহ — নাসিরনগরে শোকের ছায়া

অন্যান্য
মেঘনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়ার, ২ দিন পর ভেসে উঠলো মরদেহ — নাসিরনগরে শোকের ছায়া
২২ অক্টোবর ২০২৬, ৫:১৫ পিএম

‎মেঘনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী ফারিয়ার, ২ দিন পর ভেসে উঠলো মরদেহ — নাসিরনগরে শোকের ছায়া

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর ফারিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

‎
‎আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের মেঘনা নদীর তীর থেকে স্থানীয়রা তার মরদেহ ভেসে উঠতে দেখেন।
‎
‎নিহত ফারিয়া উপজেলার কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে এবং কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
‎
‎পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রতিদিনের মতো চাচাতো বোন ও সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় ফারিয়া। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে চলে যায় এবং মুহূর্তেই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

 

‎
‎সঙ্গে থাকা অন্য শিশুরা বয়সে ছোট হওয়ায় তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তারা কান্না করতে করতে বাড়িতে ও গ্রামে খবর দিলে স্থানীয়রা ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তীব্র স্রোত ও ঘোলা পানির কারণে সেদিন তাকে আর পাওয়া যায়নি।
‎
‎পরে বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেদের সহায়তায় দিনভর উদ্ধার অভিযান চালানো হয়। তবুও কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে ফকিরদিয়া ঘাটের কাছে তার নিথর দেহ ভেসে ওঠে।

 

‎
‎ফারিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাঁঠালকান্দি গ্রামে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। তার সহপাঠী ও শিক্ষকরাও এই মৃত্যু মেনে নিতে পারছেন না।
‎
‎নিহতের বাবা সাখাওয়াত হোসেন বলেন, “আমার মেয়েটা খুব লক্ষ্মী ছিল। পড়ালেখায় খুব ভালো ছিল। নদীটাই আমার মেয়েটাকে কেড়ে নিল।”
‎

 

‎চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারটির পাশে আছি।”
‎
‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
‎
‎এদিকে, বর্ষা মৌসুমে মেঘনা নদী উত্তাল থাকায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।