লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার ।
লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার ।
0:00 0:00

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার ।

অন্যান্য
লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার ।
২০ অক্টোবর ২০২৬, ৪:৫৫ পিএম

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার ।

জয় আহমেদ জনি

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ভোরে উপজেলার বাকনাই গ্রামের শাকিল আলীর বাড়ির বারান্দা থেকে তালা কেটে একটি অটোভ্যান চুরি হয়। এ ঘটনায় তদন্তের দায়িত্ব পান লালপুর থানার উপপরিদর্শক এ জে মিন্টু।
মঙ্গলবার (২০ অক্টোবর) লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪)। তাদের সবার বাড়ি উপজেলার বাকনাই (কদমতলা) এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।